ব্রেকিং নিউজঃ

ঢাবির বিজ্ঞান ও চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডার গ্রেজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ও চারুকলা অনুষদের ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞান অনুষদের ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন ১১ হাজার ১০৯ জন।

এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১ হাজার ৭৭৫টি আসনের বিপরীতে ১০ হাজার ৫৫৭ জন, ব্যবসা শিক্ষায় ২৫ আসনের বিপরীতে ১০ জন এবং মানবিক বিভাগ থেকে ৫১টি আসনের বিপরীতে ৫৪২ জন ভর্তি যোগ্যতা অর্জন করেছে।

চারুকলা অনুষদে ১৩০টি আসনের বিপরীতে ভর্তি যোগ্যতা অর্জন করেছে ২১২ জন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন উপাঁচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় তিনি ভর্তি পরীক্ষায় ফলাফলের বিস্তারিত বিষয় তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শুরু বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক জিল্লুর রহমান, চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা সমন্বয়ক অধ্যাপক ড. নিসার হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া প্রমুখ।

২০২২-২৩ সেশনে আন্ডার গ্রেজুয়েট প্রোগ্রাম বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী এস এম নাফিজুল আজিজ, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে প্রথম হয়েছেন নটরডেমে কলেজের শিক্ষার্থী নাহিয়ান বিন আলিম, মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন কুড়িগ্রাম মহিলা সরকারি কলেজের শিক্ষার্থী সিসরাত জাহান।

চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সৌম্যদীপ্ত মণ্ডল, দ্বিতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শিক্ষার্থী মো. সাফ্ফাত হোসেন এবং তৃতীয় হয়েছেন হৃদিতা হোসেন।উপাঁচার্য জানান, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২৫ আসনের বিপরীত ১০ জন উত্তীর্ণ হওয়ায় ফাঁকা আসনগুলোতে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

ফলাফল জানা যাবে যেভাবে: ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম,পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তাছাড়াও,আবেদনকারী বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে উট DU SCI or FRT টাইপ করে ১৬৩২১ নম্বরে ংবহফ করে ফিরতি ঝগঝ-এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

বিষয় পছন্দক্রম: বিজ্ঞান ও চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ১৮ জুন বিকাল ৩টা থেকে ৬ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।

কোটায় আবেদনকারীরা ৬ জুন থেকে ১৪ জুনের মধ্যে অনুষদ সংশ্লিষ্ট ডিন অফিস থেকে কোটার ফরম সংগ্রহ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি দিয়ে ৬ থেকে ১২ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31