ব্রেকিং নিউজঃ

ছাতিম তলায় এখনো ঝুমবৃষ্টি নামে

তুমি যা ভেবেছো বিজনে
মনে আমার কিছুই ছিলো না তার

অথচ নিরাক সন্ধ্যায় শুনিয়ে গেলে
এক মুঠো কালো মেঘের হাহাকার।

নিমেষে ভেসে গেলো হাওয়ায়
মুঠি ভরে থাকা রোদ্দুর পাহাড় ।

শিলাবৃষ্টির এমন দাপট কে জানতো-
হেলায় শিলাতেই চূর্ণ হলো মধুরেণ সন্ধ্যা,
ছাতিম তলার ভেজা কাকটিও তা
কোনোভাবেই জানতে পেলো না।

হয়তো অনেক ভালো আছো তুমি-
ক্যাকটাস উপদ্রব উপড়ে রজনীগন্ধার সুবাস
ছড়াচ্ছো, খাচ্ছো দাচ্ছো ঘুমাচ্ছো আর
সুখ-সন্তরনে উড়াচ্ছো রঙের ঘুড়ি।

অথচ এখনো সন্ধ্যে-সকাল হয় সে ছাতিম তলায়,
এখনো নামে ঝুমবৃষ্টি, এখনো একটি ভেজা কাক
দিগন্তে চোখ রেখে বসে থাকে ছাতিমের ডালে –
তুমিই কেবল রঙ পাল্টালে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31