ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল মুরগির খামারির
ভোলায় মুরগির খামারে মোটরের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মহসিন (৩৮) নামের এক খামারীর মৃত্যু হয়েছে।
নিহত মহসিন উপজেলার শিবপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের কাবিল মিয়ার ছেলে ও স্থানীয় কৃষাণ ফ্লাওয়ার মিলের সত্বাধিকারী।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তাঁর নিজ মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন তাঁর নিজ গ্রামে কৃষাণ নামের একটি আটা-ময়দার মিল গড়ে তুলেছেন।
পাশাপাশি বাসার পাশে একটি মুরগির খামার দিয়েছেন তিনি। বৃস্পতিবার সকালের দিকে ফজরের নামাজ পড়ে তিনি মুরগির খামারে যায়।
এ সময় খামারের থাকা পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হয়।
পরে বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
