ব্রেকিং নিউজঃ

শিরোনাম- ভালবাসার রূপ কলমে – মিজানুর রহমান মিজান

তুমি বললেই আমি বিশ্বাস করব আমায় ভালবাস  আরে না আমি এতটাই বোকা নই,
মিথ্যা সত্য বোঝার জন্য
তোমার পাশেই রই।
বলার জন্য ভালবাসা
দেখেছি আমি কতবার,
ঠকেছে কত নিষ্পাপ মুখ
পৃথিবীর বুকে বারবার।
প্রথম প্রথম কত ভালবাসা
থাকে মনের ঝুঁড়িতে,
আস্তে আস্তে কদর কমে
পারা যায়না সইতে।
অভ্যাস এমন খারাপ করে
যে জন ভালবাসে
সে জন মরে
মায়ার বাঁধনে জড়িয়ে থাকে
পারেনা আর ছেড়ে যেতে।
এখানে ওখানে
কত যে জনে
এমন জীবন বইছে।
দু চোখ ভরে দেখেছি অনেক ,
প্রেমের ব্যথায় পাগল প্রায়
কজন খবর রেখেছে।
আমি মনকে বলি
ভালবাস তুমি
কারো ভালবাসা চেওনা
কষ্টে কষ্টে শেষ হয়ে যাবে
আশায় থেকোনা ।
এভাবেই আমার মনের ভালোবাসা
দিয়েছি কবেই কবর,
আবার কত ভালবাসা রয়েছে এখনও
এই পৃথিবীর বুকে অমর।
©️ পান্ডুলিপি সংরক্ষিত ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031