ব্রেকিং নিউজঃ

ভোলায় ৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ ইয়ামিন নামের এক মাদক কারবারি কে আটক করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ।

১মে দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এ এস আই সুজন মাঝিসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আটক করেন।

আটকৃত ইয়ামিন ইলিশা বাঘার হাওলা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।

মাদক কারবারি ইয়ামিনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31