ব্রেকিং নিউজঃ

আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা চাল উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার থেকে ১০টাকা কেজির দরের খাদ্যবান্ধব কর্মসূচির ৯৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে গোপন সংবাদে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, এসএপি সুমন মিয়া ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দল্লাহ-আল মামুন।

অভিযানে উপজেলার চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডর সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ১নং সদস্য মোশারফ হোসেনের গুঠাইল বাজারের দুটি গুদাম থেকে ৫০ কেজি ওজনের ৯৮ বস্তা খাদ্যবান্ধব সরকারি চাল উদ্ধার করা হয়। পরে চাউলগুলো ইসলামপুর থানায় নিয়ে আসা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, হয়তো তারা কয়েক দিন আগে চালগুলো কিনে অবৈধভাবে গুদামে মজুদ করছিলেন। এ সময় কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031