ব্রেকিং নিউজঃ

যে জজ বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা: প্রধান বিচারপতি

যে জজ বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বুধবার দুপুরে ঝিনাইদহে বার ভবনে আইনজীবিদের মতবিনিময় কালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দুর্নীতি একটা ক্যান্সার, আমার হাতে ৫ টা আঙ্গুল আছে যদি ১টি আঙ্গুলে ক্যান্সার হয় তাহলে বড় চিকিৎসা হচ্ছে সেটা কেটে ফেলা।
তাই যে জজ বিচার বিক্রি করে সে জজ কে আঙ্গুল হিসেবে কেটে ফেলতে আমি একটু দ্বিধাবোধ করবো না।
একজন জজ যদি বিচারের মাধ্যমে একজনের সম্পদ অন্যজনের দিয়ে দেয় তাহলে সে ডাকাতের চেয়েও খারাপ।
এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি।
যদি কোন জজের বিরুদ্ধে এমন অভিযোগ পান জানালে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো।
মতবিনিময় সভায় জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবি সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌশুলী জিপি বিকাশ কুমার ঘোষ, পিপি এ্যাড. ইসমাইল হোসেনসহ অন্যান্য বক্তব্য রাখেন।
এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারারোপন করেন প্রধান বিচারপতি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930