আজ জাকির হোসেন মহিন’র ৫৪তম জন্মদিন
সমাজসেবক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী, এক সময়কার মিডিয়া ব্যক্তিত্ব জনাব জাকির হোসেন মহিন’র ৫৪তম জন্মদিন আজ।
তিনি ১৯৬৯ সালের ১০এপ্রিল ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তার জীবনের প্রথম পর্যায়ে সাংবাদিকতা শুরু করেন। সততা এবং নিষ্ঠার সহিত ভোলা জেলার সাংবাদিক সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে সমাজসেবায় ওতোপ্রোতোভাবে জড়িয়ে পরেন। ১৯৯৫সালের ১লা জানুয়ারি দক্ষিন বাংলার একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ জনউন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন।
সততা এবং নিষ্ঠার সহিত দীর্ঘ ২৮ বছর ধরে নির্বাহী পরিচালক এর দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তার হাতে গড়া জিজেইউএস এর প্রায় ১০০০ কর্মীর এক সেতুবন্ধন। তার প্রতিষ্ঠান সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
গ্রামীণ জনউন্নয়ন ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ক্লাব প্রতিষ্ঠা করেন।
বাবা ডাক্তার আবুল হোসেন, মা উলফৎতুন নেসার তিন ছেলে ও ছয় মেয়ের মধ্যে তিনি অষ্টম। জনাব মহিন এর স্ত্রী এডভোকেট বিথি ইসলাম এবং দুই ছেলে ও এক মেয়ের জনক।
আমরা জনতার সময় পরিবারের পক্ষ থেকে মহিন এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
