যারা ইসলামকে পৃথিবী থেকে মুছে দিতে চাও, আবু জাহলের নাম তোমরা মনে রেখো
যারা ইসলামকে পৃথিবী থেকে মুছে দিতে চাও, আবু জাহলের নাম তোমরা মনে রেখো।
তোমাদের পূর্বসূরি আবু জাহল বলেছিলো, আজকের পর পৃথিবীতে আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না! দুনিয়ায় ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না।
তার দৃষ্টিতে ৩১৩ জন নিরস্ত্র, অসহায়, দুর্বল ব্যক্তিই সারা পৃথিবীতে অবশিষ্ট ছিলো যারা আল্লাহর ইবাদত করতো, যারা শত্রুর সামনে কিছুই না।
অথচ সে আবু জাহল তো জানতো না, বদর হলো হক এবং বাতিল পার্থক্য করার দিন! আল্লাহর দ্বীন সমুন্নত করার দিন।
সাড়ে চৌদ্দশত বছর পরেও ইসলাম রয়ে গেল, আবু জাহলরা কোথায় হারিয়ে গেছে তার কোনো হদিস নেই!
সতেরো রমাদান, সেই ঐতিহাসিক বদর দিবস!
ইসলাম পৃথিবী থেকে মুছে যাওয়ার জন্য আসেনি, ইসলাম এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হিসেবে কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকতে।
বদর এক ঐতিহাসিক দিন! এই দিনে ইতিহাস আল্লাহর গায়েবি সাহায্যের সাক্ষী হয়েছে।
আল্লাহ্ তা’আলা আমাদেরকে বদরের চেতনা লালন করার তৌফিক দিন। আল্লাহর গায়েবি সাহায্য এই উম্মতের উপর অবধারিত করে দিন।
