ব্রেকিং নিউজঃ

মনপুরায় পুলিশের সামনে যুবদল কেন্দ্রীয় নেতা নয়নের উপর হামলা, আহত-২০

ভোলার মনপুরায় বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচিত হামলা করেছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এসময় যুবদলের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম নয়নসহ ২০ নেতা কর্মী আহত হয়েছে।

অহতদের মনপুরা স্বাস্থ্যকমপ্লেক্স ও গুরুত্বর আহত এডভোকেট সালাউদ্দিন প্রিন্সকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলায় সংবাদ সম্মেলনে যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আজ বিকেল ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আমি ডাক বাংলোয় অবস্থান নেই।

নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ আমাকেসহ নেতা কর্মীদের সরিয়ে দেয়।

এসময় পুলিশি নিরাপত্তায় ডাকবাংলো থেকে নেতা কর্মীরা হাজির হাটের উত্তর পাশের রাস্থায় আসলে ছাত্রলীনেতা সুমন ফরাজী ও যুবলীগ নেতা জাবেদ ফরাজীর নের্তৃত্বে পুলিশের উপস্থিতিতে লাঠি সোটা নিয়ে হামলা করে।

এতে বিএনপির মনপুরা উপজেলা আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের আহব্বায়ক সামসুদ্দিন আহাম্মেদ মোল্লাহ, সবুজ, তুহিন, লিটন, আরিয়ান আরিফসহ ২৫ এর অধিক নেতা কর্মী আহত হয়।

যুবদলের আহব্বায়কের ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। আমি জীবন বাঁচাতে স্প্রীডবোটে করে ভোলা সদরে আসছি। এখনো বিএনপির অনেক নেতাকর্মী মান্নান চেয়ারম্যানের বাসায় অবরুদ্ধ রয়েছে।

তিনি এই ঘটনার নিন্দা, দোষীদের গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্তের দাবীও জানিয়েছেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য, সাবেক যুবদলের সভাপতি ইয়ারুল আলম লিটন, যুবদল ভোলা জেলা সভাপতি জামাল উদ্দিন লিটন, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুবদল নেতা অধ্যাপক জিয়াউদ্দিন জিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031