ব্রেকিং নিউজঃ

খুলনায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মাসুমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে তিনি মারা যান। তার বাড়ি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, করোনার উপসর্গ নিয়ে ওই নারী গত শনিবার রাত সোয়া ১০টার দিকে করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। রোববার দুপুরে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, এই নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031