ব্রেকিং নিউজঃ

নতুন ড্যাপ বাস্তবায়ন হলে বাড়বে মাঠ জলাশয় উন্মুক্ত স্থান

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজউকের নতুন ডিটেইল এরিয়া প্ল্যান-ড্যাপের গেজেট হয়েছে। এটা বাস্তবায়নের মাধ্যমে রাজধানীতে নাগরিক সুবিধা বাড়বে। এ মাস্টারপ্ল্যানে ঢাকাকে বাসযোগ্য এবং দৃষ্টিনন্দন করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আর নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শহরে খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, বিনোদন কেন্দ্র, সবুজ, জলাশয় ও উন্মুক্ত স্থানের পরিমাণ বাড়বে।

শনিবার রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত ‘টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য নীতিমালা সক্রিয়করণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট জসিম উদ্দিন প্রমুখ।

সবুজ, জলাশয় ও পর্যাপ্ত রাস্তা না রেখে শুধু উঁচু উঁচু বিল্ডিং করা কি সমীচীন হবে- এমন প্রশ্ন রাখেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ঢাকা শুধু মানুষের বাসস্থান নয় বরং এর সঙ্গে সকল নাগরিক সেবাও নিশ্চিত করতে হবে; যা এই ড্যাপ বাস্তবায়নের মাধ্যমে সম্ভব।

তিনি বলেন, ঢাকায় সব মানুষকে সব সুবিধা দিয়ে রাখা যাবে না। এজন্য নগরের সব সুযোগ-সুবিধা সুবিধা গ্রামে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমার গ্রাম আমার শহর’ দর্শন বাস্তবায়ন করছেন। ইতোমধ্যে অনেক সেবা প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। যার ফলে সারা দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এসব সুবিধা গ্রামে পৌঁছে গেলে ঢাকামুখী মানুষের চাপ কমবে।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে তাজুল ইসলাম বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় দেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে। মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে ভোগ বেড়েছে। যার ফলে আগের তুলনায় অধিক পরিমাণে ময়লা-আবর্জনা উৎপন্ন হচ্ছে। আর এসব বর্জ্য শুধু শহরে নয় বরং গ্রামগঞ্জেও উৎপন্ন হচ্ছে। আগের তুলনায় অধিকমাত্রায় বর্জ্য উৎপন্ন হওয়ায় সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দেশে উৎপন্ন সব ধরনের বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকাসহ কয়েকটি সিটি করপোরেশনে কার্যক্রম শেষপর্যায়ে রয়েছে। আশা করছি, খুব শিগগিরই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আর এই প্রক্রিয়া শুরু হলে দেশে বর্জ্য সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031