ব্রেকিং নিউজঃ

সিইসির দায়িত্বে আহসান হাবিব

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত।

এজন্য তার অসুস্থতাকালীন সিইসির দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

বৃহস্পতিবার ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল করোনা আক্রান্ত হওয়ায় তার অনুপস্থিতকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন।’

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি।

এই কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনারদের নিজের করোনায় সংক্রমিত হওয়ার খবর জানান সিইসি।

সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন বলেন, গত মঙ্গলবার রাত থেকে স্যারের জ্বর ছিল। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি করোনা আক্রান্ত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930