ব্রেকিং নিউজঃ

পঞ্চগড়ে ফেসবুকে মহানবী (সাঃ) নিয়ে কটুক্তি, শিক্ষার্থী আটক

 সামাজিক যোগাগোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় রায়হান হুদা অমিত নামে এক স্নাতক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে পৌরসভার মিঠাপুকুর এলাকায় তাকে তার বাসা থেকে আটক করা হয়। শুক্রবার করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন না মেনে মুসল্লিরা নামাজ পড়ায় তাদেরকে চোর আখ্যায়িত করা দরকার বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট দেয়।

পরবর্তিতে বিভিন্ন কমেন্টের জবাবে সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে অশ্লীল মন্তব্য করে।  তার এই পোস্টটি ভাইরাল হলে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার অপরাধে ফেসবুকে তাকে গ্রেপ্তার করে বিচারের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে শনিবার সকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক অমিত ভজনপুর ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এন নূরুল হুদার ছেলে। সে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বর্তমানে তার আইডিটি ফেসবুকে পাওয়া যাচ্ছেনা। অভিযোগ উঠেছে এর আগেও ইসলাম ধর্মকে নিয়ে সে বিভিন্ন রকম ব্যাঙ্গাত্মক মূলক পোস্ট দিত।  এ নিয়ে তার বন্ধুরাও তাকে সাবধান করেছিলো।

অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ভাষায় কটুক্তি করায় তাকে আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  মামলার প্রক্রিয়া সম্পাদন হলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031