ব্রেকিং নিউজঃ

খেলা হবে, অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলব: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান বলেছেন, খেলা হবে। সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলব। এ খেলায় আমরাই জয়ী হবো, ইনশাআল্লাহ।

শনিবার নারায়ণগঞ্জের বন্দরের একটি কমিউনিটি সেন্টারে বন্দর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, চারদিকে ষড়যন্ত্র চলছে। ৭৫’র পর এর চেয়ে বড় ষড়যন্ত্র বাংলাদেশে আর হয় নাই। দেশকে অচল করে দেওয়ার জন্য এ ষড়যন্ত্র করছে দেশবিরোধী চক্র। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন, দেশ শ্রীলংকা হয়ে যাবে।  দেশ শ্রীলংকা কিংবা দেউলিয়া হয়ে গেলে কি আপনারা খুশি হবেন?

তিনি আরও বলেন, ১৩ বছর ধরে আমরা ক্ষমতায় আছি। আমরা কাউকে আঘাত করি নাই।  আমরা মানুষকে ভালোবাসি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মৃধা সভায় সভাপতিত্বে এ সময় বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন সাজনু, জিএম আরমান, জাকিরুল আলম হেলাল উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930