ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জে৩০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২৪ জনের

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪০ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩০১ জন।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম এ তথ্য জানান। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৩০১ জনের ফলাফলে পজিটিভ এসেছে। নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত মারা গেছে ২৪ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোন মৃত্যু হয়নি; আক্রান্ত হয়েছে ৮ জন, বন্দরে আক্রান্ত ২৩ জন যার মধ্যে মৃত্যু ৪ জন, সিটি করপোরেশন এলাকাতে ২১৮ জন যার মধ্যে মৃত্যু ১৩ জন, রূপগঞ্জে ৫ জন আক্রান্তে ১ জনের মৃত্যু, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪৪ জন আক্রান্ত ও মৃত্যু ৬ জনের, সোনারগাঁয়ে ৩ জন আক্রান্ত কিন্তু মৃত্যু নেই। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031