ব্রেকিং নিউজঃ

ভিপি নুরকে ৭ কর্মদিবসের মধ্যে হাজিরের নির্দেশ, অন্যথায় পরোয়ানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতির করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরেফিন আহমেদ হ্যাপি এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে আসেন ভিপি নুরুল হক নুর। সেখানে তিনি সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করেন।

এছাড়া নুরুল হক নুর নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’ এবং আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শবিরোধী’ ও ছাত্রলীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

ওই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের নাম উল্লেখ করেও অশালীন মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বাদী হয়ে একই বছরের ২০ ডিসেম্বর নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেন। সেসময় আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদন দাখিলের পর বৃহস্পতিবার শুনানিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল হক নুরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031