ব্রেকিং নিউজঃ

গুলি চালিয়ে হিমার্স রকেট ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, তাদের সেনারা গুলি চালিয়ে ইউক্রেনের ছোঁড়া ১৯টি হিমার্স রকেট ধ্বংস করেছে। এসব হিমার্স রকেট যুক্তরাষ্ট্রের তৈরি ও পাঠানো।

এ রকেটগুলো রাশিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ছুঁড়েছিল ইউক্রেনের সেনারা।খবর রয়টার্সের।

রাশিয়ার দাবি ইউক্রেনের সেনারা ক্রামাতোর্সকের কাছে রকেটগুলো ছুড়েছিল।

১৯টি রকেট ছাড়াও হিমার্স রকেট বহনকারী কয়েকটি যানও ধ্বংস করার দাবি জানিয়েছে রাশিয়া।

তবে তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ সংস্থা রয়টার্স।

এদিকে ইউক্রেন যুদ্ধ তিন মাস পার হওয়ার পর রুশ সেনাদের রুখতে ও সমানে সমানে লড়াই করতে দূরপাল্লার হিমার্স রকেট লঞ্চার পাঠায়  যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র লঞ্চারগুলো পাঠানোর পরপরই রাশিয়া দাবি করে তারা বেশ কয়েকটি লঞ্চার ধ্বংস করে দিয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাঠানো আটটি হিমার্স রকেট লঞ্চার ইউক্রেনে পৌঁছানোর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930