কবিতা- তুমি বোঝনা মিজানুর রহমান মিজান
আমি তোমায় ভালোবাসি
তুমি বুঝতে পারনা
আমি তোমায় খুঁজি
তুমি খোঁজনা
আমি তোমায় লুকিয়ে দেখি
তুমি কি খেয়াল কর তা
আমি তোমায় ভাবি
তুমি তো ভাবনা।
আমি আমায় হৃদয়ে
তোমায় আঁকি
তুমি জাননা
আমি তোমায় খুব ভালবাসি
তুমি মাননা।
তুমি কেমন করে চল
তুমি কত কথা বল
আমার সবটাই লাগে ভালো
তুমি বোঝনা
তাই কোনদিন
তোমার মনে আমায় রাখনা।
পান্ডুলিপি সংরক্ষিত।
