ব্রেকিং নিউজঃ

৬০ বছর বয়সে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কামড়ে জখম

মজা খাওয়ানোর লোভ দেখিয়ে সাত বছরের মেয়ে শিশুকে ডেকে নেন তিনি। এরপর নিজের ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন কালু শেখ নামের ৬০ বছরের এক বৃদ্ধ। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের একটি গ্রামে ঘটেছে এই ঘটনা। এ সময় শিশুর স্পর্শকাতর স্থানে কামড়িয়ে জখম করায় তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

কালু শেখ পেশায় একজন সিএনজি চালক। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

শিশুটির পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী চাচা কালু শেখের বাড়িতে যায় শিশুটি। তখন কালু শেখ তাকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয় কালু। খবর পয়ে মনোহরদী থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত কালু শেখকে আটক করা হয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930