ব্রেকিং নিউজঃ

নোয়াখালীর সেই নারী চিকিৎসককে বাসায় পৌঁছে দিল পুলিশ

করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ে বাসা থেকে বের করে দেওয়া নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের সেই নারী চিকিৎসককে আবার বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ।

দুইদিন আগে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় বাড়ির মালিক চিকিৎসক আসমা আক্তারকে বাসা থেকে বের করে দেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ।

ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন আমাকে বিষয়টি জানান। তাৎক্ষণিক ফোর্স নিয়ে সোনাইমুড়ী বাজারের একটি হাসপাতাল থেকে ওই চিকিৎসককে নিয়ে তার বোনের বাসায় পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, করোনার দুর্যোগময় পরিস্থিতিতে ওই চিকিৎসককে বের করে দেয়ায় বাড়ির মালিক মোহাম্মদ আলীকে তিরস্কার করা হয়। তাকে বলেছি যতদিন ওই চিকিৎসক তার বোনের বাসায় থাকবেন ততদিন পর্যন্ত তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। কোনো ধরনের ঝামেলা করবেন না। একই সঙ্গে ওই চিকিৎসকের কর্মস্থলে যাওয়া-আসায় পরিবহনের কোনো সমস্যা হলে পুলিশকে জানাতে বলেছি।

বিষয়টি আপনাকে জানানোর পরও কেন দুইদিনেও কোনো ব্যবস্থা নেননি এমন প্রশ্নের জবাবে ওসি আবদুস সামাদ বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পালকে বিষয়টি জানানো হয়েছিল। তিনি কোনো ব্যবস্থা নেননি।

তবে চিকিৎসক আসমা আক্তারের স্বামী কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সায়েন্টিফিক মো. জাহেদুল ইসলাম বলেন, দুইদিন আগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদকে অমানবিক বিষয়টি জানিয়ে ঘটনার বিচার চেয়ে মোবাইলে বিস্তারিত বলেছেন। দুইদিনেও কোনো ব্যবস্থা নেননি ওসি। অবশেষে পুলিশ সুপারের নির্দেশে ব্যবস্থা নিয়েছেন ওসি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930