কবিতা -মায়াবী লাজুক লতা মিজানুর রহমান মিজান
আমি হারিয়ে যাই
তোমার ঐ হাসির মাঝে
বাঁকা ঠোঁটে চেয়ে থাকি
সকাল দুপুর কি সাঁঝে।
কি এক অদ্ভুত মায়াবী তুমি
শুধুই চেয়ে আনমনা হই আমি
চোখের উপর কালো ভুরু
আমার মন যে করে দুরু দুরু
হাতটা বাড়াও প্রিয়া আমার
আমি যে হতে চাই তোমার।
ভালবেসে আজ দিলাম লিখে
এ ভাললাগা নয় যে ফিঁকে ।
আজ ও দেখি আমি
তোমার ঐ সুন্দর মুখখানি ।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
