রম্যছড়া- ফেসবুক আসাতে মিজানুর রহমান মিজান
ফেসবুক আসাতে যে
হল কত লাভ,
যার যা মনে আসে
লিখে যায় তার ভাব।
পোস্ট দিয়ে যায় সবে
বাহারী সব ছবি,
নিজ ওয়ালে লিখে যান
ছড়া কবিতা কবি।
গান গায় শিল্পী
এপ্সে গিয়ে,
টিকটক করে কেউ
বউকে নিয়ে।
পাবেন অনেক রম্যলেখা
যাতে আছে রস,
পোস্ট দিয়ে অনেকে আবার
নিজেকে ভাবেন পশ্।
আমার ও যে হাতেখড়ি
হয়েছিল এই ফেসবুকে,
না হলে হতোনা লেখা
কাগজের বুকে।
ধন্যবাদ দেই আমি
ফেসবুক কে তাই ,
মাঝে মাঝে ছবি পোষ্টাই
আর তাইরে নাইরে গাই।
বিজ্ঞানের আশীর্বাদ
ও অভিশাপ আছে,
যার যেটা প্রয়োজন
সে টেনে নেয় তা কাছে।
পাণ্ডুলিপি সংরক্ষিত।
