ব্রেকিং নিউজঃ

কাবিখার চাল উদ্ধার: বরিশালে আ’লীগ নেতার কারাদণ্ড

বরিশালের বানারীপাড়ায় শুক্রবার উত্তরপাড় বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ হাজার কেজি কাবিখার চাল উদ্ধার করেছে ভ্রাম্যামাণ আদালত।

এসময় দোকান মালিক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলীকে আটক করে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ এ আদেশ প্রদান করেন।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের তথ্যমতে, শুক্রবার দোকানটিতে অভিযান চালিয়ে সেখানে খাদ্য অধিদপ্তরের খোলা বস্তায় চাল ফ্লোরে ফেলে রাখতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা দোকান মালিক ও আ’লীগ নেতা ইউসুফ আলী জানান, তিনি কাবিখার চাল কিনে বাজারজাত করার জন্য বস্তা পরিবর্তন করছেন।

তবে মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য ক্রয় বিক্রয়যোগ্য নয় বিধায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলীকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সুত্র জানায়, কাবিখার উদ্ধারকৃত ৭টি বস্তা ভরা এবং খালি বস্তা ২৪৯টি মোট ২৫৬ বস্তা। মোট চাল ৭ হাজার ৬৮০ কেজি চাল জব্দ করা হয়েছে বলে সুত্র জানিযেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031