ব্রেকিং নিউজঃ

সিরাজগঞ্জে ৫৩ বস্তা সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ২

সিরাজগঞ্জে পৃথক ৪টি অভিযানে ৫৩ বস্তা ত্রাণের সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশ সিরাজগঞ্জ ্সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের আকবর আলী (৪৩) ও রাজুর (২৬) বাড়িতে অভিযান চালিয়ে ২৪ বস্তা ত্রাণের সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই রাতে এসআই এম মাহমুদ হাসান জুয়েলের নেতৃত্বে পুলিশ বাগবাটি ইউনিয়নের নান্দিনা গ্রামের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার আছিয়া খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ বস্তা ত্রাণের সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই মেম্বার পলাতক রয়েছে।

এর আগে এসআই সৌরভ কুমার দত্তের নেতৃত্বে পুলিশ ছোনগাছা ইউনিয়নের চরখাতা গ্রামে শাহা আলমের বাড়ির সন্নিকটে পরিত্যাক্ত অবস্থায় ৭ বস্তা ত্রাণের সরকারি চাল উদ্ধার করা হয়।

এছাড়া এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বহুলী ইউনিয়নের রতুনী ৩ রাস্তার মোড়ে পরিত্যাক্ত অবস্থায় ৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031