কবিতা- দরদ মিজানুর রহমান মিজান
তুমি আমায় সকাল হলে
ঘুম ভাঙাতে
ফুলের সৌরভ দিয়ে
কত কাব্য কত গান
শুধুই আমায় নিয়ে।
যতন করে বলতে কথা
কত দরদ ছিল হেথা
কত আপন ছিলে,
আজ আবার সেই তুমিই
আমায় ছুঁড়ে দিলে।
মনে পড়ে যেমন করে
ঘুম ভাঙাতে
তেমন করেই ঘুম পারাতে
আঁধারে নেমে এলে,
আজ আবার সেই তুমিই
গেলে কেন ফেলে।
এখন আঁধার আমার
লাগে ভালো
দেয়না কেউ আর
আমায় আলো
যাচ্ছে যে দিন চলে।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
