ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ব্যাপারে কোনো যোগাযোগ নেই: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাখারোভা সাংবাদিকদের বলেন, মার্কিন প্রশাসন কিয়েভকে আমাদের সঙ্গে আলোচনার কথা ভাবতেও নিষেধ করছে এবং স্পষ্টতই শেষ ইউক্রেনীয় পর্যন্ত যুদ্ধ করতে বাধ্য করবে তারা।

ইস্তাম্বুলে তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেলে এপ্রিলের শুরু থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ে।

রাশিয়ান সেনারা ইউক্রেনের ভূখণ্ড দখল করে থাকা অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন।

এদিকে, বুধবার, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সাথে শান্তি আলোচনার ‘কোনো অর্থই হয় না’।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930