ব্রেকিং নিউজঃ

প্রিয়তমা তুমি এক আকাশ নীরবতা ভেঙ্গে

প্রিয়তমা তুমি
এক আকাশ নীরবতা ভেঙে
  পড়ন্ত বেলায় ছুটে এসো একদিন
গোধূলির আবীর মাখা সূর্যাস্তী সন্ধ্যায়
ধানসিঁড়ি নদীটির বুকে
আমাদের  ভালোবাসার কাঙ্ক্ষিত  মিলন মোহনায়।
আমিও রাত্রি দ্বিপ্রহরে নিভু নিভু আলোয়
লন্ঠন বাতি জ্বালিয়ে
এখনো জেগে আছি
 ধানসিঁড়ি নদীটির তীরে
একান্তে চুপিসারে তোমার দীর্ঘ অপেক্ষায়।
তোমার আমার চিরচেনা সেই
 ধানসিঁড়ি নদীটির মোহনায় জীর্ণ শীর্ণ কুটিরে।
প্রিয়তমা
তুমি এক আকাশ নীরবতা ভেঙ্গে
পড়ন্ত বেলায় ছুটে এসো একদিন
গোধূলির আবীর মাখা সূর্যাস্তী সন্ধ্যায়
ধানসিঁড়ি নদীর বুকে
আমাদের ভালোবাসার কাঙ্ক্ষিত  মিলন মোহনায়।
তোমার জন্য এখনো বিনিদ্র রজনী জেগে আছে
ঐ শিমুলের ডালে বসা লক্ষ্মী পেঁচা
হিজল তমালের বনে রাত জাগা কতো অতিথি পাখি ।
প্রিয়তমা তুমি এক আকাশ নিরবতা ভেঙ্গে
পড়ন্ত বেলায়  ছুটে এসো একদিন
ধানসিঁড়ি নদীর বুকে
ভালোবাসার কাঙ্ক্ষিত মিলন মোহনায়
যেখানে আকাশ আর কাঁদা মাটিতে মাখামাখি।
প্রিয়তমা তুমি এক আকাশ নিরবতা ভেঙ্গে
পড়ন্ত বেলায় ছুটে এসো একদিন
গোধূলির আবীর মাখা সূর্যাস্তী সন্ধ্যায়
ধানসিঁড়ি নদীর বুকে
আমাদের ভালোবাসার কাঙ্ক্ষিত মিলন মোহনায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031