কবিতা- বেলা শেষে মিজানুর রহমান মিজান
আকাশ যখন নীলে নীলে সজ্জিত
সাদা মেঘেরা ছুটে চলছে
আপন খেয়ালে
তখনি তুমি এসে ভীড় কর
আমার মনের দেয়ালে,
কিন্তু আমি তোমাকে দেখিতে পাইনা
তুমি বুঝি চিরতরে হারালে।
আকাশ তীব্র কালো মেঘে
আচ্ছন্ন হয়ে যায়
দিশেহারা আমার হৃদয়,
আমি মেঘকে বলি
তুমি দূরে সরে যাও
আকাশকে বলি
তুমি বৃষ্টিতে আমায় ভিজাও।
দূরের আকাশ আমার মন বুঝল
ছমছম বৃষ্টির আওয়াজ
আমাকে আলিঙ্গন করে নিল,
বৃষ্টি আর আমার নয়নের জল
একসাথে মিশে গেল
সবাই আমায় বুঝে
তুমি বুঝলেনা,
তাই হারিয়ে গেলে
অজানা কোন দেশে
আমি অপেক্ষায় থাকি
বেলা শেষে।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
