ব্রেকিং নিউজঃ

করোনা প্রতিরোধে পিরোজপুর জেলা লকডাউন ঘোষণা

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি, জেলা ম্যাজিষ্ট্রেট এবং জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার রাতে এক গণবিজ্ঞপ্তি জারি করে পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছেন।

তিনি আরও জানান, অনির্দিষ্টকালের জন্য এ লকডাউন পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে জেলায় ৪ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় মঠবাড়িয়া উপজেলাকে লকডাউনসহ সদর উপজেলার বাদুরা গ্রাম এবং ভান্ডারিয়া পৌরসভার জামিরতলার এলাকার ১৩টি বাড়ি লক ডাউন করা হয়, যা এখনও অব্যাহত রয়েছে।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোঃ হাসানাত ইউসুফ জাকী জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত মোট ৪ জনের দেহে কোভিড-১৬ পজেটিভ শনাক্ত করা হয়েছে। তিনি আরও জানান, পিরোজপুরে এ পর্যন্ত হোম বাড়িতে কোয়ারেন্টাইনে আছে ১ হাজার ৭৭ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩৫ জন এবং ছাড়পত্র ৬২৩ দেয়া হয়েছে জনকে। ২জন আইসোলেসন এ রাখা হয়েছে। এরপর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।

জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, গৃহবন্দী নিম্ন আয়ের মানুষের জন্য এ পর্যন্ত সরকারি খাদ্য সহায়তা পাওয়া গেছে ১ হাজার ৮৯ মেট্রিক টন চাল এবং নগদ ৪২ লাখ টাকা। এছাড়া, শিশু খাদ্য হিসেবে পাওয়া গেছে আরও ৮ লক্ষ টাকা। এছাড়া, জলার ৭টি উপজেলার ৬৭ হাজার ১শ’ গৃহবন্দী নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে।

অন্যদিকে, পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমসহ পিরোজপুর-২ ও ৩ আসনের সংসদ সদস্যগণ তাদের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন। জেলা পরিষদ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং জেলার ৪টি পৌরসভা স্ব স্ব উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930