কবিতা- আজ ঈদ মিজানুর রহমান মিজান
দেখ ঐ দেখা যায়
ঈদের চাঁদ 🌙
এলো কুরবানীর ঈদ
ঈদের খুশীতে আজ
তাই চোখে নাই নিদ।
কি আনন্দ ছড়িয়ে গেল
আকাশে বাতাসে
দেখ সবাই কেমন হাসে।
ধনী গরীব সবাই যেন
থাকি মিলেমিশে।
চল সবাই মিলে
নামাজ পড়ি
আল্লাহর কাছে শুকরিয়া করি।
ঈদুল আযহার আনন্দ
আজ বইছে সবার ঘরে ।
নতুন জামা পড়ে সবাই
ছোট্ট বড় কেউ বাদ নাই
সবাই যেন খুশি,
এসো ঝগড়া বিবাদ বাদ দিয়ে আজ
শুধুই ভালবাসি।
পাণ্ডুলিপি সংরক্ষিত।
