রম্যছড়া-ফেসবুকে দিয়ে যায়
ফেসবুক ফেসবুক
কি দারুন বই ,
এখানে সবাই লিখে
আর কমেন্টে ফুটে খই।
যার যত কথা আছে
লিখে যায় সে ,
ভাবেনা কখনো যে
হয় তার কে ।
ক্ষোভ দুঃখ ভালবাসা
আর যত হতাশা,
লিখে সে তাই নিয়ে
সাথে কিছু আশা।
অনেকে যায় বাঁশ দিয়ে
নিন্দুকেরে কিছু,
চরিএ যাদের সব সময়
থাকে তাদের পিছু।
প্রত্যক্ষ না হলেও
লিখে পরোক্ষভাবে,
এত বাঁশ খেয়েও তারা
কিছু নাহি ভাবে।
আমি ও লিখি তাই
নিজ ওয়ালে ,
যা কিছু লিখি আমি
সবই আপন খেয়ালে।
ভাল লাগে লিখিতে
ফেসবুকে ছড়া,
পারিনা যে কোনকিছু
তাই কি আর করা ।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
