ব্রেকিং নিউজঃ

হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে এ বছর হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৫ দিনে মোট আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, সর্বশেষ বৃহস্পতিবার মোছা. ফাতেমা বেগম নামে ৫৯ বছর বয়সি এক নারী মারা যান। এ পর্যন্ত মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। সেজন্য গত ৫ জুন থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৮ হাজার ১৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন এবং ৪৪ হাজার ৭৮৬ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930