ব্রেকিং নিউজঃ

ড. ইউনূস, হিলারি ও চেরি ব্লেয়ারের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থ বরাদ্দ বন্ধের ষড়যন্ত্রের জন্য ড. ইউনূস, হিলারি ক্লিনটন ও টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারকে অভিযুক্ত করে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, কোনো অপরাধ ছাড়া কেন এ ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে? ইতিমধ্যে কানাডার আদালতে প্রমাণ হয়েছে এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।

ড. ইউনূস, হিলারি ক্লিনটন ও টনি ব্লেয়ারের স্ত্রীর ওপর বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হোক। যাতে ভবিষ্যতে বাংলাদেশে এসে নতুন করে কোনো ষড়যন্ত্র না করতে পারে।

বাংলাদেশের যারা পদ্মা সেতুর বিরদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনারও দাবি জানান যুবলীগের এ প্রেসিডিয়াম সদস্য।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930