ব্রেকিং নিউজঃ

‘চীনকে নিয়ে ন্যাটো হতাশ’

স্পেনের মাদ্রিদে চলমান ন্যাটো সামিটে কথা বলেছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ।

তিনি বলেছেন, ন্যাটো চীনকে প্রতিপক্ষ হিসেবে দেখে না। কিন্তু রাশিয়ার সঙ্গে তাদের গভীর সম্পর্ক দেখে ন্যাটো হতাশ।

এ ব্যাপারে ন্যাটো সেক্রেটারি বলেন, আমরা চীনকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করি না।কিন্তু আমরা হতাশ কারণ ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসন চালাচ্ছে সেটির সমালোচনা তারা করতে পারেনি।

তিনি আরও বলেন, আমরা আরও হতাশ কারণ চীন ন্যাটো, পশ্চিমাদের নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আরও হতাশ কারণ রাশিয়ার সঙ্গে বর্তমানে সবচেয়ে বেশি গভীর সম্পর্কে আছে চীন।

সেক্রেটারি জেনারেলন স্টলটেনবার্গ আরও বলেছেন, চীন শীগ্রই বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক দেশে পরিণত হবে এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে চীনের সঙ্গে ন্যাটোর কাজ করতে হবে।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তাদের সমালোচনা করতে চীনকে আহ্বান জানিয়েছিল পশ্চিমা দেশগুলো।

প্রথমদিকে চীন বিষয়টি নিয়ে কথা না বললেও, গত কয়েকদিন ধরে এ যুদ্ধের জন্য পরোক্ষভাবে ন্যাটোকে দায়ী করছে এশিয়ার সুপার পাওয়ার চীন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930