ব্রেকিং নিউজঃ

মসজিদে নববীর সাবেক ইমাম শায়খ মাহমুদ খলিল আর নেই

সৌদি আরবের ঐতিহাসিক মসজিদ মসজিদে কিবলাতাইনের ইমাম ও মসজিদে নববীর সাবেক ইমাম শায়খ মাহমুদ খলিল আলক্বারী ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওইয়ান্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন।

এর আগে অসুস্থ হওয়ার কারণে তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থা বেগতিক হলে তাকে আইসিউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এখানে চিকিৎসাধীন অবস্থায়-ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

প্রভাবশালী আরবি সংবাদমাধ্যম আলআইন জানায়, শনিবার মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শায়খ মাহমুদ খলিল আলক্বারীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আলে শায়খ।

এক টুইটবার্তায় তিনি লিখেন, ‘শায়খ মাহমুদ খলিল আলক্বারীর ইন্তেকালে আমি গভীর শোক অনুভব করছি।’ তিনি শায়খের মাগফেরাতের দোয়া করেছেন।

সূত্র : আলআইন

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930