অভিনন্দন বার্তা
অভিনন্দন বার্তা
শুধুই তোমাদের জন্য
যারা এখনো
মাতৃগর্ভে ভ্রূণ থেকে
অঙ্কুরোদগমের অপেক্ষায়।
অভিনন্দন বার্তা
শুধুই তোমাদের জন্য
যারা এখনো আসেনি
শত কোলাহল আর ব্যস্ততার ভিড়ে
নতুন আগন্তুক হিসেবে
এই মুহূর্তে পৃথিবীতে।
অভিনন্দন বার্তা
শুধুই তোমাদের জন্য
যারা হাজার হাজার স্বপ্ন নিয়ে
জন্মেছে এদেশে।
অভিনন্দন বার্তা
শুধুই তোমাদের জন্য
যারা দেশের জন্য
আমরন কষ্ট করে
প্রবাস থেকে রেমিট্যান্স পাঠায়।
অভিনন্দন বার্তা
শুধুই তোমাদের জন্য
যারা অসাধ্য সাধন করে
খরস্রোতা অগ্নিগর্ভা পদ্মার বুকে
সেতু নির্মাণ করেন।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
