কবিতা- আমি চেয়েছিলাম
আমি চেয়েছিলাম
কেউ আমায় ভালবাসুক
আমি হব শুধুই তার
আমায় নিয়ে সুখের উল্লাসে
চিরদিন সে হাসুক।
আমি চেয়েছিলাম
আমার প্রিয় বাদল দিনে
প্রথম কদম ফুল
আমায় এনে দেবে কেউ,
মুছে দিবে হৃদয়ের গ্লানি
আর যত কান্নার ঢেউ।

ভালবাসা পেতে চেয়েছিলাম আমি
বাদলের ধারার মত
রিনিঝিনি বৃষ্টির মধুর শব্দ
আমাকে ব্যাকুল করে দিত কত।
আমি দিশেহারা হয়ে যাব
পাগলা হাওয়ার তালে তালে,
তুমি আমায় দেখবে
তব উম্মাদ ভালবাসার
আঁখি মেলে
আমি চেয়েছিলাম ।
বাদল দিনে
খোলা আকাশের নীচে দাঁড়িয়ে
তুমি নীল শাড়ি জড়িয়ে,
পায়ে নূপুরের তালে তালে
আমায় রাখবে আলিঙ্গনে
তোমার ঐ আঁচল তলে
আমি চেয়েছিলাম।
ভেজা ঘাস ভেজা বৃষ্টি
করবে আমাদের প্রেমের সৃষ্টি
আমি চেয়েছিলাম।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
#আমার_লেখার_পাতা_৮৮৬
