কবিতা- আমি নাহি হারি
কথায় বড় হতে
চাইনা আমি
কাজে বড় হতে চাই,
আজকাল বড় কথা
বলে যায় সবাই,
কাজের জন্য ডাকলে পরে
আর দেখা নাই।
সবার উপকারে যদি
আসতে পারি
মনে কেউ না রাখলেও
আমি নাহি হারি।
হাসি মুখে কাজ করি
নাহি করি হেলা
তারপরও কতজনের
খাই কথার ঠেলা।
কতজন আছে যে
এই ভূবনে
কাজ না করে সে,
অন্যের দোষ বলে যায়,
গোপনে গোপনে ।
বোঝেনা বলেই মানুষ
করে যায় ভুল
সময়ের মূল্য দেয় না এক চুল।
হাসি খুশি থাকি আমি
কাজের মাঝে
সবার জন্য করি কাজ
সকাল সাঁঝে।
এভাবেই কেটে যায়
আমার বেলা
সুন্দর জীবন আমার
মিছে নয় এক তোলা।
বিদেশ বিভূঁইয়ে আমি
থাকি কাজের সাথে
বিশ্রাম মেলে আমার
শুধুই রাতে।
বিদেশে থাকলেও আমি
দেশকে ভুলিনা
বন্ধু বান্ধব ছাড়া আমি
চলতে পারিনা
এভাবেই কেটে যায় আমার বেলা
আমি যে ছেলে ভালো
বাড়ী আমার ভোলা।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
