ব্রেকিং নিউজঃ

কবিতা-নবদম্পতি

পৃথিবীর মানুষ
দেখুক চেয়ে
মিষ্টি মধুর নব দম্পতি,
দুজন শুধু দুজনার
হয়ে এসেছে পৃথিবীর বুকে,
একজন হারায়
অন্যজনের নয়নে
নয়ন রেখে।
নববধূর আর্শিতে মুখ পরতেই
নববর হলেন দিশেহারা
নয়নে নয়ন যেন সরেনা।
নববর নববধূর কাঁকন পড়া হাতে
তাহার হাত রেখে বলে
ওগো বধূ সুন্দরী
কথা দাও চিরকাল
রইবে মোর সাথে।
নববধূ লাজে মরে
মিষ্টি হেসে মাথা নারে
এভাবেই শুরু হল
নবদম্পতির পথ চলা,
এদেশ ঘুরে ওদেশ ঘুরে
পহাড় সাগর সবার তরে
দুজন মিলে ভালবাসায়
কত ছলা কলা।

©️ পান্ডুলিপি সংরক্ষিত।

#আমার_লেখার_পাতা_৮০চঝ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930