কবিতা- দূরের পাখি
আমি দূরের পাখি হারিয়ে গেলাম ঐ দূর অজানায়,
আসবনা কভূ ফিরে আমি আর
তোমার ঠিকানায়। কাছের পাখিরে
আদর করিয়া রেখেছ বাহুডোরে,
দেখিয়া আমি পুলকিত মনে
গেলাম অনেক দূরে।
কি যে খুশির ঢেউ তোমার চোখের কোনে
কত আনন্দ রেখেছ যে মনে মনে।
এভাবেই থাক হাসি ধরে রেখ
সারাজীবন ভর, আমি হলাম দূরের পাখি
নই যে আপন আমি যে পর।
©️পান্ডুলিপি সংরক্ষিত।
