ব্রেকিং নিউজঃ

কুসিকে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান সুজনের

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সব অংশীজনদের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ আহ্বান জানানো হয়।

এ সময় নাগরিকদের জন্য সুশাসনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই। আশা করি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ববর্তী দুটি নির্বাচনের কথা মনে রেখে আমরা আশাবাদী হতে চাই।

আমরা জানি বিগত দুটি নির্বাচনে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লবাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছিল।

এবারও নির্বাচনের বেশ আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামানো এবং ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবেই দেখছি।

তবে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কুমিল্লা সিটি ছেড়ে যাওয়ার আহ্বান জানালেও তিনি তা করেননি।

এতে করে একদিকে যেমন নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, অন্যদিকে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

তারপরও আমাদের প্রত্যাশা নবগঠিত নির্বাচন কমিশনের নেতৃত্বে কুসিক নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়,  শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যথোপযুক্ত পদক্ষেপ নিন। সফল নির্বাচন অনুষ্ঠানের ভালো দৃষ্টান্তসমূহ অনুসরণ করুণ।

সব দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাই যাতে নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে মেনে চলেন সে ব্যাপারে কঠোরতা প্রদর্শন করুন। কালোটাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করুন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930