ব্রেকিং নিউজঃ

কবিতা- কিছুই পারিনি বলতে

একদিন আসবে
আমি দিনে দিনে
মাস গুনে গুনে
কতটা বছর অপেক্ষায়
আমি ছিলাম,
তুমি একদিন আসবে।
আসনিতো,
আসলে আমায় তুমি
কভু ভালবাসনিতো।
অনেকদিন আগে
যখন তুমি এসেছিলে
প্রথম আমার জীবনে,
কিছু বলতেই পারিনি
তুমি বড্ড দূরে দূরে
আমি যেন গেছি বহুদূরে ।
আবার দেখা হল
অনেক বছর পরে
তবুও পেলাম না তোমায়
আমার করে,
সেদিনও তোমার চোখ
আমায় কিছুই বলতে দেইনি,
আমি পারলাম না বলতে
আমি তোমায় ভালোবাসি ।
তারপর চিরতরে হারিয়ে গেলে
জানিনা আমায় বেদনায় রেখে
কতটা সুখ পেলে।

©️ পান্ডুলিপি সংরক্ষিত।

#আমার_লেখার_পাতা_৮০৪

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031