ব্রেকিং নিউজঃ

কবিতা- সমুদ্র স্নানে আজ

চল প্রিয়তমা
আজ তোমাকে সমুদ্র নামাবো
ভয় পাচ্ছ যে,
তোমার হাত আমি ধরেছি
কখনই তা ছেড়ে দেব ভেবেছ?
বিশাল সমুদ্রের জল
ঢেউয়ে ঢেউয়ে তোমায় আমি স্নান করাবো।
আমাদের প্রেম দেখে
সমুদ্র হিংসে করবে
ঢেউ যখন কুলে এসে
আছড়ে পরবে
তুমি এসে আমায় বুকে জড়িয়ে
দুরু দুরু কাঁপবে হিয়া
আমি বলব এ যে ভালবাসার
কাঁপন প্রিয়া।
লজ্জায় মুখ লুকাবে আমার বুকে
আমি যেন হারাব তোমার চোখে।
স্নানে স্নানে ভিজাবো তোমার
অঙ্গখানি
ভিজে যাওয়া চুল এসে
তোমার মুখে পড়ল যখনি,
কি অদ্ভুত লাগছে তোমায়
ইচ্ছে করছে পাগলের মত ভালবাসি
তুমি নেবে কি আমায়।
লাল কপোলখানি
লজ্জায় আরো রঙিন
তোমার ঠোঁট কাঁপছে
আমি যেন তোমার চির অচিন।
বোকা মেয়ে সেই কবেই
ভালবাসার আলিঙ্গনে আমায় জড়িয়েছিলে,
এখনো লজ্জায় লাল হয়ে যাও
আমার কাছে এলে।
আর মানছিনা কিছু
ছাড়ছিনা পিছু,
সমুদ্রের জল আর ভালবাসার স্নানে
তোমায় রাঙাবো,
সমুদ্র স্নানে আজ
আমরা দুজনে হারাবো।

©️ পান্ডুলিপি সংরক্ষিত।

#আমার_লেখার_পাতা_৮০৩

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031