নরসিংদীতে করোনায় ১৫ জন নতুন রোগী সনাক্ত
নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলায় নতুন করে আরো ১৫ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরী সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদরের ৪ জন, পলাশের ১ জন, রায়পুরায় ১ জন, মনোহরদী উপজেলার ২ জন এবং শিবপুরে ৭ জন।
