ব্রেকিং নিউজঃ

নিরপেক্ষ সরকার মিজা ফখরুলের মামাবাড়ির আবদার: ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটি বিএনপি মহাসচিবের মামাবাড়ির আবদার।

রোববার রাজধানীর সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি একেক সময় একেক দাবি নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা কখনো বলে জাতীয় সরকার, কখনো তত্ত্বাবধায়ক, আবার কখনো বলে নিরপেক্ষ সরকার, দেখতে দেখতে এক যুগেরও বেশি সময় পার করলেন বিএনপি নেতারা।

কিন্তু এখনো জনগণের কাছে স্পষ্ট করতে পারেননি আসলে বিএনপি কী চায়?

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি তো মীমাংসিত একটি বিষয়, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির নেত্রীই তো বলেছিলেন— শিশু আর পাগল ছাড়া কেউ নাকি নিরপেক্ষ নয়। তবে কি ক্ষমতাপাগল বিএনপি কোনো শিশু আর পাগলের অধীনে নির্বাচন চায় কিনা সেটিই প্রশ্ন?

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930