ব্রেকিং নিউজঃ

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরাইলের

অধিকৃত পশ্চিমতীরে জাইদ মোহাম্মদ সাইদ গানিম (১৫) নামে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

ফিলিস্তিনি পুরনো ও ঐতিহাসিক শহর বেথেলহেমে শুক্রবার অভিযান চালানোর সময় ফিলিস্তিনি ওই শিশুকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমতীরের বেথলেহেমের কাছে ইসরাইলি বাহিনী ওই কিশোরের ঘাড়ে ও পিঠে গুলি করে হত্যা করে।

এ নিয়ে ইসরাইলি বাহিনীর এ মাসে ফিলিস্তিনি ৫ শিশুকে গুলি করে হত্যা করল। চলতি সপ্তাহে দ্বিতীয় কোনো ফিলিস্তিনি কিশোর নিহতের ঘটনা এটি।

অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তাদের সেনারা ওই এলাকায় নিয়মিত টহলের সময় সৈন্যদের দিকে ঢিল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে সন্দেহভাজনরা। আর এরই জবাবে তাদের দিকে গুলিবর্ষণ করা হয়।

এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এই হত্যাকাণ্ডটি দখলদার বাহিনী কর্তৃক পরিচালিত ধারাবাহিক অপরাধ এবং হত্যাকাণ্ডের অংশ।

খবর আল-জাজিরার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031