ব্রেকিং নিউজঃ

ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের শোক

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২২তম ব্যাচের সদস্য ডা. মঈণ উদ্দিন বুধবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ০৮ এপ্রিল হতে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে যান।

তাঁর অকাল ও আকষ্মিক মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন শোকাবিভূত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।

বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি দৈয়দ মুসুদ মাহমুদ খোন্দকার ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে সমবেদনা প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে।

ডা. মঈণ ঊদ্দিন বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তারে সৃষ্ট মহামারী মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন এবং জনগণকে সেবা প্রদান করছিলেন। তাঁর এই আত্মত্যাগকে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে।

একজন নিবেদিত প্রাণ চিকিৎসক হিসেবে ডা. মঈণ দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা সরকারী চাকুরীজীবিসহ সকল দায়িত্বশীলদের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031