ব্রেকিং নিউজঃ

নারী আজভ যোদ্ধাদের ভাগ্যে কী ঘটেছে জানালেন বিচ্ছিন্নতাবাদী নেতা

ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারাখানায় আভজ যোদ্ধাদের মধ্যে ছিলেন ৭৮ জন নারীও।

ওইসব নারী যোদ্ধাদেরও রুশ বাহিনী বন্দি করেছে বলে একজন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা বলেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিনের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, আজভস্টাল স্টিল কারাখানা থেকে আটকদের মধ্যে বিদেশিরাও ছিলেন। তবে কতজন বিদেশিকে বন্দি করা হয়েছে তা বলতে পারেননি তিনি।

ওই কারখানায় আটকে পড়া যোদ্ধাদের ব্যাপারে পুশিলিন বলেন, তাদের পর্যাপ্ত খাবার,পানীয় ও অস্ত্র ছিল। কিন্তু তাদের কাছে চিকিৎসার জন্য ওষুধ ছিল না বলে জানিয়েছেন তিনি।

আজভ রেজিমেন্ট থেকে ইউক্রেনীয় বন্দিদের বিনিময়ের কথা বিবেচনা করছে রাশিয়া।

পুতিনের ঘনিষ্ঠ ইউক্রেনীয় রাজনীতিবিদ ও ধনাঢ্য ব্যবসায়ী ভিক্টর মেদভেদচুককে পেলে আজব যোদ্ধাদের ছেড়ে দেওয়ার চিন্তা করছে মস্কো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930