ব্রেকিং নিউজঃ

চাঁদাবাজি যার নাম ভাঙিয়েই করুক ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ করলে কারও জন্যই ছাড় নয় বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘যার নাম ভাঙিয়েই অপরাধ করুক না কেন, প্রকৃত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার বিষয়ে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুক্রবার দুপুরে লায়নস ক্লাবের ২৭তম বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে র‌্যাবের প্রতিনিধি যেটা বলেছেন, তাদের যখন ধরেছে তারা নাকি আমার কথা বলেছে। আমি র্যাবকে বলেছি, কারও জন্যই ছাড় নয়। যে অপরাধ করবে তাকেই ধরুন। তারই সাজার ব্যবস্থা করুন।

তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ একজনকে ধরেছে। সে উপযুক্ত শাস্তি পাবে। যেখানেই যারা এগুলো করছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও যারা করছে তাদেরও ধরা হবে। যার নামেই চাঁদাবাজি করুক না কেন অপরাধীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930